আন্ধার মুভি (Andhar Movie) | Siam Ahmed, Chanchal Chowdhury | 2026

আন্ধার (ইংরেজি: Andhar) হলো ২০২৬ সালের একটি আসন্ন বাংলা চলচ্চিত্র। সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং চন্চল চৌধুরী। ছবিটি ‘২২১বি ফিল্মস‘-এর ব্যানারে নির্মিত, পরিচালনা করেছেন রাইহান রাফি, আর যৌথ প্রযোজক হিসেবে আছেন সারাহ আলী, শাকিব চৌধুরী এবং আদনান আদীব খান।

ছবিটি ২০২৬ সালের আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অক্টোবর মাসে মুক্তির কথা রয়েছে।

🎬 আন্ধার (Andhar) মুভির বিবরণ:

  • পরিচালক: রায়হান রাফী
  • প্রযোজক: সারাহ আলী, শাকিব চৌধুরী, আদনান আদীব খান
  • রচয়িতা: আদনান আদীব খান, শাকিব চৌধুরী
  • চিত্রনাট্যকার: আদনান আদীব খান, শাকিব চৌধুরী
  • কাহিনিকার: শাকিব চৌধুরী, সাইদুস খালেদ সুমন, আদনান আদীব খান
  • সুরকার: আরাফাত মহসীন নিধি
  • শ্রেষ্ঠাংশে: সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন, স্বর্ণালী চৈতী, ফারজানা ছবি
  • সম্পাদক: সিমিত রায় অন্তর
  • চিত্রগ্রাহক: সুমন সরকার
  • প্রযোজনা কোম্পানি: ২২১বি ফিল্মস
  • দেশ : বাংলাদেশ
  • ভাষা: বাংলা
  • মুক্তির সম্ভাব্য সময় : অক্টোবর ২০২৬

কাহিনি ও মূল পটভূমি

৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া টিজারের মধ্য দিয়ে সিনেমার গল্প ও পটভুমি কিছুটা প্রকাশ করা হয়েছে। যেখানে একটি মারাত্মক অন্ধকার ও গা ছমছমে পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। এতে সিয়াম আহমেদকে দেখা যাবে ডিটেক দেলোয়ার চরিত্রে, যিনি একটি রহস্য উদঘাটন করতে আসেন। সিনেমার মূল প্লটটি তৈরি হয়েছে আমাদের দেশের গ্রামীণ লোককথা, কুসংস্কার এবং অতিপ্রাকৃত বিশ্বাসকে কেন্দ্র করে। মূলত এটি একটি গা-ছমছমে সাইকোলজিক্যাল হরর-থ্রিলার চলচ্চিত্র।

আন্ধান সিনেমার পেছনের উৎস

‘আন্ধার’ সিনেমার মূল গল্পের ভাবনার পেছনে রয়েছেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন)। তাদের সাথে গল্পের বিকাশে আরও যুক্ত ছিলেন আদনান আদীব খান। মূলত এই সংগীতশিল্পীরা দীর্ঘদিন ধরে তাদের জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’-এর জন্য বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে যে সব লোককথা, ভূতের গল্প এবং মানুষের অতিপ্রাকৃত অভিজ্ঞতা সংগ্রহ করেছিলেন, তার ওপর ভিত্তি করেই এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে।

নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রটি ঢাকাই সিনেমার অন্যতম বড় বাজেটের হরর প্রজেক্ট। সিনেমাটিতে নিখুঁত কসমিক হরর আবহ তৈরি করতে এর একটি বড় অংশ জুড়ে রয়েছে মুম্বাইয়ের একটি নামী স্টুডিওতে করা উন্নত মানের ভিএফএক্স (VFX) এবং গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ, যার কারণে পুরো প্রজেক্টটি তৈরিতে দীর্ঘ সময় নেওয়া হচ্ছে।

Andhar Movie Poster (2026)

সর্বশেষ আপডেট

গত ৩ সেপ্টেম্বর রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার অফিশিয়াল টিজার প্রকাশিত হয়েছে। টিজার ও প্রাথমিক ঘোষণা অনুযায়ী সিনেমাটি আগামী অক্টোবরে (দুর্গাপূজা উপলক্ষে) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে সিনেমাটি এখনও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি। ফলে এটি নির্ধারিত সময়ে অক্টোবরেই মুক্তি পাবে, নাকি মুক্তির তারিখ আরও পিছিয়ে যাবে—তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিনেমার উন্নত গ্রাফিক্স ও ভিএফএক্স (VFX)-এর কাজের জন্য বেশ দীর্ঘ সময় লাগছে, যার সিংহভাগ কাজই সম্পন্ন হচ্ছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে।

Recent Post